সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শ্যামা পূজা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালীতে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে ১০ টিরও বেশি পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। তারা প্রতিটি মণ্ডপে গিয়ে ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন।

২১ অক্টোবর, মঙ্গলবার একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী ৩নং ওয়ার্ডের শ্রীশ্রী গোবিন্দ মহারাজ ধাম প্রাঙ্গণে পূজা উদযাপন কমিটির আয়োজিত শ্রীশ্রী শ্যামা পূজা মণ্ডপ পরিদর্শন করে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আয়োজক কমিটির সঙ্গে পূজা ও দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য, শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বোয়ালখালী পৌরসভা সংসদের সভাপতি কৃষ্ণ গোপাল দাস, সমাজসেবক অনিল দাস, উজ্জ্বল চৌধুরী, রিটন চৌধুরী, সঞ্জিত চৌধুরী, সুনীল দাস, নীলমণি দাস, বনমালী দাস, সজল দাস প্রমুখ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় অনুশীলন ও আচার-অনুষ্ঠান মানুষের মনকে কলুষমুক্ত করে এবং অন্তরকে পবিত্র করে তোলে। তাই ধর্মীয় চর্চার পাশাপাশি শিল্প ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হওয়াও অত্যন্ত জরুরি।

[Image not available]

সম্পর্কিত