রাজনীতি আমার কাছে সেবা করার মাধ্যম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি বলেন, রাঙ্গুনিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানে শিক্ষিত ও পরিশ্রমী মানুষের সংখ্যা অনেক। আমি বিশ্বাস করি, জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে রাঙ্গুনিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে টেকসই উন্নয়ন ঘটাতে পারব। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তন আনাই আমার লক্ষ্য।
১৭ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে রাঙ্গুনিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসিম উদ্দীন আজাদ, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন কমিটির পরিচালক অধ্যাপক ফজলুল করিম, উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ হাসান মুরাদ, নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল ইসলামসহ উপজেলা জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ক্লিক/এসআই



