ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনব বড়ুয়ার ওপর রাশেদ চৌধুরী নামে এক মদ্যপ দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এতে মানসিক ও শারীরিকভাবে আহত হন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষককে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
বুধবার (১২ আগস্ট) রাতে তিনি হাসপাতালে গিয়ে আহত শিক্ষকের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এসময় তিনি বলেন, শিক্ষক জাতি গড়ার কারিগর। শিক্ষকের ওপর হামলা কোনো সচেতন ও সভ্য সমাজ মেনে নিতে পারে না। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
[ad_OwixA1az]এছাড়াও তিনি হাসপাতালে চিকিৎিসাধীন ফটিকছড়ির অন্যান্য রোগীর খোঁজও নেন এবং সবার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী অফিস সেক্রেটারি এজাহারুল ইসলাম, ফটিকছড়ি থানা নায়েবে আমীর এডভোকেট ইসমাইল গনী, শোলকবহর ওয়ার্ড সেক্রেটারী শহীদুল্লাহ তালুকদার,নাজিরহাট পৌরসভার সভাপতি বায়েজিদ হাসান মুরাদ।
[ad_ujVHoYsI]
