বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
[ad_m4LjshC9]

করোনেশনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

 ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন স্কুল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গ, মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে ২ জনকে ছাড়পত্র (টিসি) প্রদান, ৫ জনকে পরীক্ষায় অংশগ্রহণ সাপেক্ষে বরখাস্ত এবং ১৫ জনকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে দশম শ্রেণির ১৩ জন ও নবম শ্রেণির ৯ জন শিক্ষার্থী রয়েছে।
প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকার বলেন, সম্প্রতি বিদ্যালয়ে ঘটে যাওয়া মারামারি, শৃঙ্খলাভঙ্গ ও সহপাঠীদের জন্য অশান্ত পরিবেশ সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষকদের একটি কমিটি পৃথকভাবে শাস্তির সুপারিশ করে। পরে সেই সুপারিশের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিভাবকদেরও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিদ্যালয়ে তৎপরতা চালায়। রাজনৈতিক সংগঠনের উদ্যোগে সভা-সেমিনারের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে এ বিদ্যালয় ছাত্রলীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সরকার পরিবর্তনের পর ওই ছাত্রলীগের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা আরও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত