শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিজান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিকল হওয়া দুটি ড্রেজার মেশিন এবং একটি মেশিন জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।

৯ আগস্ট, শনিবার ফটিকছড়ি পৌরসভার চেংগারকুল ও কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, অবৈধ কার্যক্রমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত