বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

আনোয়ারায় পুকুর ঘাটের নিচে মিলল অস্ত্র ও টাকা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় আব্দুল মজিদ (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।

১৭ জুলাই, বৃহস্পতিবার ভোর ৬টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেঞ্জারের বাড়ির একটি পুকুর থেকে এগুলো উদ্ধার করা হয়।

আটক আব্দুল মজিদ ওই গ্রামের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

[ad_OwixA1az]

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর ঘাটের নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুর্কির তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ তিন লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত