শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

জমকালো আয়োজনে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম এসোসিয়েশনের ঐতিহ্যবাহী মেজবান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (GMCA) এর সপ্তম মেজবান। ঐতিহ্যবাহী এই চট্টগ্রামের মেজবানে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে ও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে পুরো ভেন্যুটি রূপ নেয় একখণ্ড মিনি বাংলাদেশে ।

বিশাল হলে আয়োজিত এই মেজবানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজনসহ অংশ নেন প্রায় ৩-৪ হাজার অতিথি। ঐতিহ্যবাহী চট্টগ্রামের রান্নার স্বাদ নিতে মেজবানে পরিবেশিত হয় গরুর মাংস, চনার ডাল, গরুর নলা সহ নানা পদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এস এম ফয়সাল কবির নিক্সন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন GMCA-র সেক্রেটারি ফরহাদ ইকবাল চৌধুরী ও মাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জুলফিকার আলী হায়দার এবং অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা। আরও উপস্থিত ছিলেন টেমসাইড কাউন্সিলের মেয়র কাউন্সিলর শিবলী আলম, চেস্টার লর্ড মেয়র কাউন্সিলর শেরীন আখতার, ডিপুটি লিডার লুৎফুর রহমান, মোহাম্মদ জোবায়েদ হোসেন, মুজাহিদ খানসহ অনেকে।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে ট্রাস্টি ব্যারিস্টার মনোয়ার হোসেন, চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, চট্টগ্রাম সমিতি ইউকে’র সেক্রেটারি মৌসুমী আফরিন, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আলমগীর, ট্রাস্ট্রি শওকত মোহাম্মদ টিপু, মো. আলী রেজা, মনির মাহমুদ,লিভারপুল চট্টগ্রাম সমিতি ইউকে সভাপতি মো. ওসমানসহ
সীতাকুণ্ড, ফটিকছড়ি, কক্সবাজারসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

মেজবানের সার্বিক ব্যবস্থাপনায় এবং পরিবেশনায় সহযোগিতা করেন এটিএম হুমায়ুন কবির, মহিদুল মাওলা, নাজমুল চৌধুরী টিটু, ইমাম উদ্দিন, জাহাঙ্গীর ইসহাক, মনিরুজ্জামান পাপ্পু, মোহাম্মদ খান টিটু, দীপু সরওয়ারউদ্দিন, মহি উদ্দিন, আবু জাহেদ, জয়নাল নিপু, শাহেদ মালেক, মোস্তাক আহমেদ, মোকাম্মেল আলম, আমান উল্লাহ জাকির, শামস ইলিয়াস, শাজাহান, মোর্শেদ সিদ্দিক, আবু জায়েদ, তৌহিদুল ইসলাম ও শাইফুল ইসলাম (নটিংহাম) প্রমুখ।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল TV24Bangla ও PBTV C4Chatga।

উল্লেখ্য, GMCA সপ্তমবারের মতো এই ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেন। এবারের আয়োজন ছিল অতীতের তুলনায় আরও বৃহৎ পরিসরে। বিশেষ করে, লন্ডন থেকে ৫৪ সদস্যের বিশাল একটি টিম গাড়ি বহর নিয়ে এসে এই মেজবানে অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানের গুরুত্ব ও ব্যাপকতা আরও বৃদ্ধি করে।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত