সোমবার, নভেম্বর ২, ২০২৬

মাইজভাণ্ডারী দর্শন নিয়ে আলোচনা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে ‘মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক আলোচনা, মাসিক সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় সংগঠনের প্রধান কার্যালয় শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক লিটন পালিত টনির সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াতের পর স্বাগত বক্তব্য দেন নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক।

আলোচনায় অংশ নেন নির্বাহী সদস্য মুহাম্মদ সজীবুল হাসান চৌধুরী, সিনিয়র সহসভাপতি সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদ এবং উপদেষ্টা মুহাম্মদ আজম ও সৈয়দ শফিউল আজিম সুমন।

বক্তারা মাইজভাণ্ডারী দর্শনের আধ্যাত্মিক তাৎপর্য, মানবপ্রেম, সম্প্রীতি ও মানবকল্যাণমূলক আদর্শ নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মাইজভাণ্ডারী দর্শন মানুষের অন্তরে খোদাপ্রেম জাগ্রত করে এবং সৃষ্টির প্রতি ভালোবাসা ও কল্যাণকামিতার শিক্ষা দেয়। মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.) মানবতা, প্রেম, সম্প্রীতি ও সৃষ্টির কল্যাণের শিক্ষা দিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে সংগঠনের বিগত কার্যকরী পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফ প্রবাসে গমন উপলক্ষে তাঁকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রুপম মল্লিক বাবু ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য, আশেকানে মাইজভাণ্ডারী ও আশেকানে শাহানশাহ হক ভাণ্ডারীর অনুসারীরা।

মিলাদ মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান লোকমান। জিকিরে সেমা মাহফিল পরিচালনা করেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল আমিন সাগর ও গোলাম মওলা রনি।

শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারীর সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত