মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

মুজিবনগর দিবস: শ্রদ্ধা নিবেদন ও আলোচনার প্রস্তুতি ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগের

অনলাইন ডেস্ক

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ।

আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি যথাযোগ্য আয়োজন করেছে ঢাকা উত্তর মহানগর মহিলা আওয়ামী লীগ। সংগঠনটির প্রচার সম্পাদক সাদিয়া আফরোজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত এই দিনটিকে বরাবরের ন্যায় স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকলের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহ যথাযথ মর্যাদা এবং গুরুত্বের সাথে স্মরণ ও পালন করবে।

কর্মসূচির মধ্য রয়েছে আগামী ১৭ এপ্রিল ভোর ৬ টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

সকাল সাড়ে ৯ টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯ টা ৪৫ মিনিটে গার্ড অব অনার। সকাল ১০ টায় শেখ হাসিনা মঞ্চ মুজিবনগর দিবসের জনসভা অনুষ্ঠিত হবে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনসমূহসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত