শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে অ্যাপেক্স ফুটওয়্যার

ডেস্ক রিপোর্ট

বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের (রিফাইন্যান্স) জন্য সর্বোচ্চ ৫০০ কোটি টাকার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার পিএলসির পরিচালনা পর্ষদ।

২৭ সেপ্টেম্বর, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার।

কোম্পানি কর্তৃপক্ষ জানায়, তাদের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রেফারেন্স শেয়ার ইস্যুর আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনও প্রয়োজন হবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের উদ্দেশ্যেই এই প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। অর্থাৎ নতুন করে তহবিল সংগ্রহ করে কোম্পানির বর্তমান ঋণের অর্থায়ন কাঠামো পুনর্বিন্যাস করা হবে।

এদিকে কোম্পানির স্মারক ও সংঘবিধি সংশোধনের সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।

শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং বিএসইসির সম্মতি পাওয়ার পরই প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরবর্তী কার্যক্রম শুরু করবে অ্যাপেক্স ফুটওয়্যার।

এসএস

[ad_nfYePqtZ]

সম্পর্কিত