রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
[ad_m4LjshC9]

খুলশীতে ৬৩ বিদেশিকে ভবন ভাড়া দেওয়া মহসিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্ট জমা রাখা ও তাঁদের জন্য আবাসনের ব্যবস্থা করে দেওয়ার ঘটনায় আলোচনায় আসা মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১২ সেপ্টেম্বর, শনিবার দুপুরে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহসিন (৩৭) লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি কর্ণফুলী থানা এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

[ad_OwixA1az]

পুলিশ জানিয়েছে, ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সরাসরি যোগাযোগ ছিল। নগরের জালালাবাদ আবাসিক এলাকায় তাঁদের থাকার জন্য একটি আটতলা ভবনও তিনি ভাড়া করে দিয়েছিলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, কয়েক দিন আগে মহসিন কুরিয়ারের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। পরে চালানটি ফেরত আসে। ওই কোকেনের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থান ও তাঁদের সঙ্গে মহসিনের যোগাযোগের তথ্য পুলিশের নজরে আসে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ৬৩ বিদেশির সঙ্গে মহসিনের কী ধরনের সম্পর্ক ছিল এবং তাঁদের কর্মকাণ্ডে তার ভূমিকা কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

কোকেন উদ্ধারের ঘটনায় করা মামলায় শনিবার সন্ধ্যায় মহসিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে খুলশী থানায় করা সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ডও চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচজন, নেপালের একজন ও ভিয়েতনামের একজন নাগরিক রয়েছেন। তাঁদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছে। মামলাটির তদন্তে ৬৩ বিদেশির সঙ্গে মহসিনসহ স্থানীয় আরও কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তাখতিয়ে দেখছে পুলিশ।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত