শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
[ad_m4LjshC9]

হালিশহরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের হালিশহরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ৯ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যায় হালিশহর থানার ছোটপুল এলাকার হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড গলিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. কাজল। তিনি ওই এলাকার ১২ নম্বর গলিতে হাজী সোলেমান মিয়ার বাসার ভাড়াটিয়া ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার পর পারিবারিক একটি বিষয় নিয়ে কাজলের সঙ্গে এক ব্যক্তির তর্কাতর্কি হয়। তর্কের একপর্যায়ে কাজলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।

[ad_OwixA1az]

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, হালিশহরে হত্যাকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত