চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
১৯ আগস্ট, বুধবার নগরীর সুলতান কলোনি এলাকার কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেড নামের মার্জারিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
অভিযানে দেখা যায়, কারখানাটিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে আরও বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়া যায়।
[ad_OwixA1az]এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী এবং ডবলমুরিং থানা, সিএমপির একটি দল সহযোগিতা করে।
এসএস
[ad_ujVHoYsI]
