শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
[ad_m4LjshC9]

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে এক যুবকের নিহত হয়েছেন।

১৫ আগস্ট, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এয়াছিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাজীপাড়া মিয়াজি বাড়ির হাছান আলীর ছেলে।

[ad_OwixA1az]

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত