চট্টগ্রামের আরআরএফ (রিজিওনাল রিজার্ভ ফোর্স) কার্যালয়ের রিজার্ভ অফিস, পুলিশ অফিসের বার্ষিক এবং হিসাব শাখার ২০২৫ সালের প্রথম ও দ্বিতীয় অর্ধবার্ষিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
৩ আগস্ট, সোমবার অনুষ্ঠিত এ পরিদর্শনে ডিআইজি আরআরএফ চট্টগ্রামে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শন শেষে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের পেশাগত সমস্যা, কর্মক্ষেত্রের প্রতিবন্ধকতা এবং কল্যাণ-সংক্রান্ত বিষয় শুনে যৌক্তিক সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
[ad_OwixA1az]তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনবান্ধব পুলিশিং আরও জোরদারে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন আরআরএফ, চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলম। এ সময় সহকারী পুলিশ সুপার মো. আবুল কাসেম চৌধুরীসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফ উপস্থিত ছিলেন।
এসএস
[ad_ujVHoYsI]
