বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর ২০২৫-২০২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত ‘ডাঃ আমিনুল-ডাঃ জুনায়েদ’ পরিষদে সভাপতি হিসেবে ডাঃ মোঃ আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ জুনায়েদ আলী চৌধুরী।
নবগঠিত এই কার্যকরী পরিষদের শীর্ষ নেতৃত্বে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ডাঃ ফাহাদ আল জাবের ও ডাঃ আরাফাতুল ইসলাম মিজবাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন ডাঃ মিজবাহ উদ্দীন ও ডাঃ অমিত পাল। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন ডাঃ মাশরুর আবতাহী এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ উম্মে হাবিবা নিপা ও ডাঃ সেলভারেজ এ এস।
সংগঠন পরিচালনার সুবিধার্থে দাপ্তরিক ও প্রচার কার্যক্রম পরিচালনায় দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ডাঃ ফারহাদ উদ্দীন এবং সহ-দপ্তর সম্পাদক পদে ডাঃ অমর্ত্য মুৎসুদ্দি ও ডাঃ সায়মা নুসরাত ইমা। প্রচার সম্পাদকের দায়িত্বে থাকছেন ডাঃ মুজাহিদুল ইসলাম আয়াজ এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডাঃ তাবাসুম বিনতে ইসলাম সানিয়া।
[ad_OwixA1az]এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে ডাঃ রেহেনুমা খানম, অর্থ বিষয়ক সম্পাদক পদে ডাঃ শাহরিয়ার ইসলাম ও ডাঃ মোহাম্মদ রাসেল উদ্দীন এবং আলোকচিত্র সম্পাদক হিসেবে ডাঃ প্রশান্ত চৌধুরী দায়িত্ব পেয়েছেন।
সহ-শিক্ষামূলক ও চিকিৎসকদের নান্দনিক বিকাশে ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাঃ সাইফ, ডাঃ জাহিদ হোসেন ও ডাঃ মানস দাশ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাঃ রায়হান উদ্দীন মিকাত, ডাঃ পূর্বিতা দাশ ও ডাঃ অর্পিতা দে।
হাসপাতালের অন্যান্য সকল ইন্টার্ন চিকিৎসককে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই পরিষদ আগামী এক বছর ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত অধিকার রক্ষা, সার্বিক কল্যাণ এবং হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এসএস
[ad_ujVHoYsI]
