মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটে অভিযান: মাছ-জাল জব্দ, আটক ১৬ জেলে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৬ জেলেকে আটক করা হয়েছে।

২৬ জুলাই, রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের বাঁশখালী থানার এস. আলম জেটি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

[ad_OwixA1az]

পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬টি ট্রলিং জাল এবং ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। একই সঙ্গে বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, পরবর্তীতে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং ট্রলিং জাল ধ্বংস করা হয়। পরে মুচলেকা নিয়ে বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত