চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় পুলিশের এক সোর্সকে গুলি করার পর দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মুহাম্মদ আজম (৪৮) । তিনি নিজ ঘরেই কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন।
১০ জুলাই, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন মুহাম্মদ আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে আজমের পায়ে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়।
[ad_OwixA1az]হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, নিহত মুহাম্মদ আজম পুলিশের সোর্স ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে আজমের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি দিদারুল নামের এক বাসিন্দা এ হত্যাকাণ্ডে নেতৃত্বে দিয়েছে। দিদারুল চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। আমরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।
[ad_ujVHoYsI]
