বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

আলোচিত সেই সলিমপুরে ঘরের উপর পাহাড় ধ্বসে প্রাণ হারাল আশরাফুল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আলোচিত সেই জঙ্গল সলিমপুরে ঘরের উপর মাটি ধ্বসে প্রাণ হারাল ১০ মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম তানভী। নিহত তানভীর ওই এলাকার বাগান বাড়ির বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে।

৮ জুলাই, বুধবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড এলাকার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সমাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের কিনারে থাকা ঘরের উপর মাটি ধসে পড়ে। এসময় শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।

[ad_OwixA1az]

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার।

তিনি বলেন , ভারী বৃষ্টির কারণে মাটি ধসে পড়েছে ঘরটির উপর। ঘরটি একেবারেই কাঁচা ছিল। এতে ওই ঘরে থাকা ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত