মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
[ad_m4LjshC9]

সিএমপির পাঁচ থানায় ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রশাসনে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। ১৫ জুন, সোমবার সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খাঁনকে সিটিএসবিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজ্জামেল হক।

[ad_OwixA1az]

এদিকে, চকবাজার থানার ওসি বাবুল আজাদকে সিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। চাঁদগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডিবি দক্ষিণে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে চাঁদগাঁও থানার ওসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সিএমপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে পরিচালনা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনতে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এ পদায়ন করা হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]

সম্পর্কিত