চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সোমবার পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ বাসস্থান, অস্থায়ী ঘর ও দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় অধিকাংশ বাসিন্দাকে সেখানে পাওয়া যায়নি। তবে যাদের উপস্থিত পাওয়া গেছে, তাদের সরকারি জায়গা দখল করে পুনরায় বসতি স্থাপন না করার জন্য সতর্ক করা হয়েছে।
চসিক সূত্র জানায়, নগরীর সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থানগুলো দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে এসব স্থানে অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত বসতি গড়ে ওঠা রোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
[ad_OwixA1az]অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এ সময় চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এবং নগরবাসীর স্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালানো হবে।
এসএস
[ad_ujVHoYsI]
