মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

মেট্টোপলিটন হাসপাতালের সাথে বান্দরবান জেলা আইনজীবী সমিতির সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের সাথে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে বান্দরবান জেলা আইনজীবী সমিতি।

১৪ জুন, রোববার বান্দরবান জেলা আইনজীবী সমিতির হল রুমে এক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর ও স্বাস্থ্যসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ডা. এ. কে. এম. ফজলুল হক। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন ডা. সারওয়ার কামাল এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল কালাম।

[ad_OwixA1az]

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরস সদস্য মিসেস আমেনা শাহীন, কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট ডা. বাবর তালুকদার, ডেপুটি জেনারেল ম্যানেজার (হেড অব বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ আমান উল্লাহ আমান, ম্যানেজার তৌহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহাদাত হোসেন। বান্দরবান জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর আলম, অ্যাডভোকেট শাহনেওয়াজ, অ্যাডভোকেট মুজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ স্বাস্থ্যসেবা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সমঝোতা স্মারকের মাধ্যমে বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডের বিভিন্ন আধুনিক চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, ডায়াগনস্টিক সুবিধা এবং নির্ধারিত ক্ষেত্রে বিশেষ কর্পোরেট স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণ এবং উন্নত চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

অনুষ্ঠানের স্বাস্থ্যসচেতনতামূলক পর্বে হৃদরোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সময়োপযোগী চিকিৎসা গ্রহণ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জটিল রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত