শনিবার, জুন ১৩, ২০২৬
[ad_m4LjshC9]

‘হাইড্রোপনিক গাঁজা’সহ ভারতীয় মডেল আটক

বিনোদন ডেস্ক

গ্রেপ্তার মিসেস কেরালা ২০২৫ প্রতিযোগী ও ভারতীয় মডেল হর্ষ সানি।

ব্যাংকক থেকে ১১ কোটি রুপিও বেশি মূল্যের উচ্চমানের ‘হাইড্রোপনিক গাঁজা’ পাচারের অভিযোগে হর্ষ সানি (২৮) নামের এক মডেলকে গ্রেপ্তার করেছে ভারতের কাস্টমস (শুল্ক) বিভাগ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শুক্রবার এক খবরে এ তথ্য জানিয়েছে।

[ad_OwixA1az]

এর আগে গত বুধবার রাতে ব্যাংকক থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষ সানি।

কাস্টমস কর্মকর্তারা জানান, বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ও কাস্টমস কর্মকর্তাদের নিয়মিত নজরদারির সময় হর্ষার আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর তাকে থামিয়ে তল্লাশি শুরু করেন কর্মকর্তারা।

তল্লাশিকালে তার ট্রলি ব্যাগ থেকে ১২টি ভ্যাকুয়াম-সিল করা প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতর বিশেষ ধরনের ‘সবুজ পদার্থ’ দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। তাৎক্ষণিকভাবে এনডিপিএস কিট দিয়ে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধার করা পদার্থগুলো উচ্চমানের ‘হাইড্রোপনিক গাঁজা’।

কাস্টমস কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, জব্দ করা ১১ কেজিরও বেশি ওজনের এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৮২ লাখ রুপি। গ্রেপ্তার হওয়া হর্ষ সানি ‘মিসেস কেরালা ২০২৫’ প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিলেন বলে জানা গেছে।

নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে হর্ষ সানির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মুম্বাইয়ের ফোর্ট আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত