শনিবার, জুন ১৩, ২০২৬
[ad_m4LjshC9]

হাটহাজারীতে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পিতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ জুন, বুধবার কুমিল্লার লাকসাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন রাত আনুমানিক ৮টার দিকে হাটহাজারী মডেল থানার আমান বাজার এলাকার চৌধুরীপাড়া নূর মোহাম্মদ কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু হওয়ায় তার পরিচয় ও ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয়েছে।

ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে। একপর্যায়ে কুমিল্লা জেলা পুলিশের সহযোগিতায় বুধবার লাকসাম থানা এলাকা থেকে অভিযুক্ত রবিউল আলমকে গ্রেফতার করা হয়।

[ad_OwixA1az]

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, ভুক্তভোগী শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে তারা কাজ করছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত