সোমবার, মে ৪, ২০২৬

মধুবনকে আড়াই লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট

খাবারে পোকা, স্বাস্থ্যবিধি না মেনে মিষ্টি তৈরি, প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকাসহ নানা অনিয়মের দায়ে মধুবন ফুড ইন্ডাস্ট্রিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

৩ মে, রোববার নগরের নাসিরাবাদে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার এবং পণ্যের সঠিক লেবেলিং ও তথ্য না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এছাড়া উৎপাদন প্রক্রিয়ায় পরিচ্ছন্নতার ঘাটতি এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও স্পষ্টভাবে ধরা পড়ে।

ছাপানো খবরের কাগজে খাদ্যপণ্য রাখা, রঙের মেয়াদ না থাকা, লাড্ডুর পুরনো ডো রাখা, ঢাকনা ছাড়া উৎপাদিত পণ্য রাখতে দেখা গেছে। কেকের পেস্টও নোংরা পাত্রে রাখা ছিল।
নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে।

জনস্বাস্থ্য ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত