বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, বিশেষ করে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং সন্ত্রাস ও নৈরাজ্যেকে রুখে দিয়ে জুলাই শহীদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে।

২৪ এপ্রিল, শুক্রবার সকালে নগরের আর বি কনভেনশন সেন্টারে চান্দগাঁও থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। এবং জনগণ তা কখনো মেনে নিবে না।

মুহাম্মদ শাহজাহান জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষ দিশেহারা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পরিবহন খরচ বাড়িয়ে সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, নতুবা জনদুর্ভোগ আরও বাড়বে।
চান্দগাঁও থানা আমীর ও মহানগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এবং থানা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আজাদ চৌধুরী ও মোহাম্মদ ওমর গণির সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মো. ইউনুছ, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও জামায়াত মনোনীত চসিক মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন সিরাজী, ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রইছুর রহমান চৌধুরী তিতু, ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন সরকার, ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল হোসেন,০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান চৌধুরী প্রমুখ।
সমাবেশে মানবিক চিকিৎসক ডা. মো. আবু নাছের, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জি. মাহবুবল হাসান রুমী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, চান্দগাঁও থানা নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন, মাওলানা মিয়া মো. হোসাইন শরীফ, গাজী মো. ইসমাইল ইঞ্জি. ওমর ফারুক, নুরুল মোস্তফা হেলালী, মুজিবুর রহমান, হাফেজ আব্দুল আজিজ শোয়াইব, আবদুল কাদের পাটোয়ারী, ড. জাকির হোসাইন হাওলাদার। অধ্যাপক মো. ইসমাইল, নুরুল আলম, মাওলানা মহসিন আল হোসাইনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস



