রবিবার, নভেম্বর ১, ২০২৬

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন।

২৩ মার্চ, সোমবার সকালে মহাসড়কের সোনাইছড়ি পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত যুবক আবু বক্কর (২৫) গাজীপুরের জয়দেবপুর সদর থানাধীন দেবীপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আবু বক্কর ও তার ৬-৭ জন বন্ধু ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রোববার গভীর রাতে রওনা দেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের বহরের একটি মোটরসাইকেল সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় আবু বক্কর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, গাজীপুর থেকে কক্সবাজার বেড়ানোর উদেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনায় একজন মারা গেছে।

কাভার্ডভ্যান জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত