ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি সালাউদ্দীন আইয়ূবীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩–১৪ সালের একটি মামলার ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসার দরজা ভেঙে তাকে আটক করে হাটহাজারী থানায় নিয়ে যান।
সালাউদ্দীন আইয়ূবীর পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হয়রানি ও চাপের মুখে রয়েছেন। গভীর রাতে তাকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এসএস



