জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর ফেসবুকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ফেসবুকে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুকে সারজিম আলম লিখেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো।
[ad_OwixA1az]জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্যরা শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিএনপির পর বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ছাড়াও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তবে স্বতন্ত্র সংসদ কেউ কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
এসএস
[ad_ujVHoYsI]
