১৫ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
গতকাল ১৪ ফেব্রুয়ারি, শনিবার বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অপর দিকে সংসদে বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট।
এসএস



