শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চট্টগ্রামে স্টারশিপের কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১১

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের অক্সিজেন মোড় সংলগ্ন স্টাররশিপের দুধ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন শ্রমিক-কর্মচারী আহত হয়েছেন বরে জানিয়েছে ফায়ার সার্ভিস।

১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন কেডিএস গার্মেন্টস’র পার্শ্ববর্তী এলাকায় স্টারশিপ দুধ কারখানায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ঘটনার পর থেকে কারখানার ভিতরে কর্মচারীর স্বজন, স্থানীয় ও গণমাধ্যমকর্মীদের প্রবেশের ওপর সীমাবদ্ধতা রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কারখানায় তিনজন শ্রমিক আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বায়েজিদ বোস্তামি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সোহের জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত