শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

নাজিরহাটে অধ্যক্ষ নুরুল আমিনের গণসংযোগে জনতার ঢল

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম–০২ (ফটিকছড়ি) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আজ ৮ফেব্রুয়ারি, রোববার সকালে ফটিকছড়ির অন্যতম প্রাণকেন্দ্র নাজিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও ভোটারদের কুশল বিনিময় করেছেন।

সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে ব্যবসায়ী, শ্রমিক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। পথসভা, দোকান পরিদর্শন ও সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময়ের মধ্য দিয়ে প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন এলাকার সমস্যা-সম্ভাবনার কথা শোনেন এবং পরিবর্তনের বার্তা তুলে ধরেন।

এ সময় স্থানীয় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, নাজির হাট পৌরসভা জামায়াতে সেক্রেটারি শামসুল আরেফিন আরিফসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ কালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ভালোবাসা ও দোয়া নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

গণসংযোগ শেষে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, নাজিরহাটের মানুষের এই ভালোবাসা ও ঐক্য আমাদের আগামীর পথচলাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। ইনশাআল্লাহ, এই ঐক্যবদ্ধ সমর্থনই আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের পথে নিয়ে যাবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত