আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

২ ফেব্রুয়ারি, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জিয়া মঞ্চ কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশনায় এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি পৌরসভা, ভুজপুর কাজিরহাট, হেঁয়াকো দাঁতমারা, বাগানবাজারসহ উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জিয়া মঞ্চ নেতৃবৃন্দ বলেন, বিগত দুঃশাসনকালে সরোয়ার আলমগীর নানা নির্যাতনের শিকার হয়ে বারবার আদালতের বারান্দায় ঘুরতে বাধ্য হয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ফ্যাসিস্টের দোসরদের মিথ্যা ও হয়রানিমূলক মামলার মুখোমুখি হতে হচ্ছে বলে তারা দাবি করেন। নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরোয়ার আলমগীরের জনপ্রিয়তায় ভীত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র উপেক্ষা করে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য ফটিকছড়িবাসীর প্রতি আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এজলাস, সহসভাপতি আবদুল কাদের, হাসান চৌধুরী ও ইসমাঈল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক ইস্কান্দার আলী তালুকদার, ফটিকছড়ি উপজেলা জিয়া মঞ্চ আহ্বায়ক অহিদুল আলম, নাজিরহাট পৌরসভা আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব, রাউজান উপজেলা জিয়া মঞ্চ সভাপতি মাহাবুব আলম ও সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয়।
এ ছাড়া রোসাংগিরী ইউনিয়ন আহ্বায়ক এস এম আক্কাস মিয়া, উপজেলা যুগ্ম আহ্বায়ক আনিস চৌধুরী, সিয়াকত, আমান, নাজিরহাট পৌরসভা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাবেদ, সোলাইমান, সমির, জালাল, ভুজপুর ইউনিয়ন আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন, প্রচারণা সেলের সদস্য শামীম সালাউদ্দিন, মোহাম্মদ মঈনুদ্দিন ও নাসির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস



