বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২ ফেব্রুয়ারি, সোমবার দিবাগত রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের অন্তর পাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বেতাগী ইউনিয়নের অন্তরপাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে মো. আবু বক্কর (৪৩) এবং একই ইউনিয়নের মির্জাখীল এলাকার আবদুল মান্নানের ছেলে মো. রুবেল (৩২)।

[ad_OwixA1az]

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

পরে তাদের তথ্যের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি খালি কার্টিজ, ১টি চাপাতি, ৫টি ছুরি, ৪টি দা এবং ১টি লোহার রড উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান জানান, দেশীয় অস্ত্রসহ দুইজনকে যৌথবাহিনী থানায় সোপর্দ করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত