বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

জনগণের আশা ও আস্থাকে সঙ্গী করে ফটিকছড়ি বিনির্মাণে এগিয়ে চলব: অধ্যক্ষ নুরুল আমিন

ফটিকছড়ি প্রতিনিধি

জনগণের আশা ও আস্থাকে মূল শক্তি হিসেবে ধারণ করে সম্ভাবনাময় ফটিকছড়ি বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম–০২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

২৭ জানুয়ারি, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি এসব কথা বলেন,এ সময় তিনি বলেন, উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তোলাই তার রাজনৈতিক অগ্রযাত্রার মূল লক্ষ্য।

স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, ফটিকছড়ির উন্নয়নে জনগণের প্রত্যাশা, ভালোবাসা ও বিশ্বাসই সবচেয়ে বড় পুঁজি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মো:বেলাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদসহ জামায়াতে ইসলামীর উপজেলা ও বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা নেতৃবৃন্দ বলেন, ফটিকছড়ি একটি অত্যন্ত সম্ভাবনাময় জনপদ। এখানকার কৃষি, শিল্প, শিক্ষা ও মানবসম্পদকে সঠিকভাবে কাজে লাগানো গেলে এ অঞ্চল দ্রুতই একটি উন্নত ও আদর্শ এলাকায় পরিণত হতে পারে। এ জন্য দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন, ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে ফটিকছড়ির কাঙ্ক্ষিত পরিবর্তন অনিবার্য।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত