পার্কভিউ হসপিটালের উদ্যোগে এবং সম্প্রীতি চকবাজারের আয়োজনে চট্টগ্রাম কলেজ রোডস্থ চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষার সুবিধা গ্রহণ করেন। নয়টি বিভাগে ২০ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।
ক্যাম্পে সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন অর্থোপেডিকস বিভাগের ডা. আহমদ রহিম, ডা. নাসির উদ্দীন এবং ডা. মোর্শেদ আলম। ইএনটি বিভাগের দায়িত্বে ছিলেন ডা. সুজয় কুমার। চর্মরোগ বিভাগের চিকিৎসা দিয়েছেন ডা. আশেক এলাহী। হৃদরোগ বিভাগে সেবা প্রদান করেন ডা. দাউদ। গাইনী বিভাগে ছিলেন ডা. সাবরিনা আবেদীন, ডা. প্রিমা ও ডা. অহনা। মেডিসিন বিভাগে দায়িত্ব পালন করেন ডা. মিনহাজুল হক, ডা. নাজনিন ফাতিমা এলি, ডা. মিজান এবং ডা. নোমান। চক্ষু বিভাগে ছিলেন ডা. রায়হান। আরও অনেক অভিজ্ঞ চিকিৎসক এই স্বাস্থ্যসেবায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন পার্কভিউ ব্যবস্থাপনা পরিচালক ডা. একে এম ফজলুল হক এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন মো. ইলিয়াস, আব্দুল হান্নান এবং সম্প্রীতি চকবাজারের সদস্যবৃন্দ।
ক্যাম্প সফলভাবে সম্পন্ন করতে পার্কভিউ হসপিটালের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগ নিবিড়ভাবে কাজ করে। সার্বিক দায়িত্বে ছিলেন ম্যানেজার জাহেদুল ইসলাম, সহকারী ম্যানেজার নিজাম উদ্দীন, এক্সিকিউটিভ রাজ্জাকুল হায়দার ও আব্দুস সোবহান।
আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।



