চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় আব্দুল মজিদ (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।
১৭ জুলাই, বৃহস্পতিবার ভোর ৬টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেঞ্জারের বাড়ির একটি পুকুর থেকে এগুলো উদ্ধার করা হয়।
আটক আব্দুল মজিদ ওই গ্রামের মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।
[ad_OwixA1az]আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর ঘাটের নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুর্কির তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ তিন লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
[ad_ujVHoYsI]

