দেশের শীর্ষস্থানীয় বিমা প্রতিষ্ঠান পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

৩০ জুন, সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী। এতে পরিচালনা পর্ষদের সকল সদস্য, নিরীক্ষক, স্ক্রুটিনাইজার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং বিএসইসি এর পর্যবেক্ষকসহ ২৫০ জনের বেশি শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশ নেন।

সভায় ২০২৪ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া পরিচালক নির্বাচন, সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় ভার্চুয়ালি সভায় কোম্পানীর ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, পরিচালক ও ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারপার্সন মোহাম্মদ আলী হোসেন, পরিচালক মো. ফরহাদ আহমেদ আকন্দ, সাইফুল আরেফিন খালেদ, কবির আহমেদ, মিসেস ফারজানা জাহান আহমেদ, মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, ড. জোৎস্না আরা বেগম, জনাব মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারপার্সন জনাব দিলশাদ আহমেদ, স্বতন্ত্র পরিচালক ও পলিসিহোল্ডার প্রোটেকশন এন্ড কম্প্লায়েন্স কমিটির চেয়ারপার্সন এম.এম.জি. সারওয়ার, স্বতন্ত্র পরিচালক এবং অডিট ও নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটির চেয়ারপার্সন পরায়ন চন্দ্র দেব বর্মন, উপদেষ্টা মোহাম্মদ হোসেন খালেদ, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. আজিজুল হোসেন, কোম্পানীর প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ শাহজাদা মাহমুদ চৌধুরী ও আবুল বাশার মুকুল এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ অংশ নেন। সভা সঞ্চালন করেন কোম্পানী সচিব শেখ মো. সরফরাজ হোসেন এফসিএস।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ কোম্পানির ধারাবাহিক সাফল্যের জন্য সন্তোষ প্রকাশ করেন। কোম্পানির চেয়ারম্যান বলেন, পিপলস্ ইন্স্যুরেন্স গত ৪০ বছরে ধারাবাহিক অগ্রগতির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমরা ভবিষ্যতেও শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করব। তিনি বলেন, গেল ২০২৪ অর্থবছরে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ছিল ৭৮৮.১৯ মিলিয়ন টাকা, যা ২০২৩ সালের তুলনায় ৪২.২০ মিলিয়ন টাকা বেশি। নীট প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়ে ৪৯৫.০৮ মিলিয়ন টাকায় উন্নীত হয়। এ বছর সাধারণ রিজার্ভ তহবিল ২৭.৫ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে ৫৫.৫ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি দেশের বিমা খাতে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য একটি প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।



