বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
[ad_m4LjshC9]

পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়ার সাইফুল ইসলাম এর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি আভিযানিক টিম।

জানাগেছে, ১১ একর লবণমাঠের দখল নিতে গত সোমবার সকালে উজানটিয়ার রুপালী বাজার এলাকায় ২০-২৫ জনের একদল অস্ত্রধারী খুইল্যা মিয়া, কালা মিয়া গংদের বাড়িতে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এসময় ছোঁড়াগুলিতে নারী-পুরুষসহ অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হয়েছে। এমনকি তাঁরা একটি ঘর আগুন দিয়ে জালিয়ে দেয়। মালেক পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলামের নেতৃত্বে ওইদিন নিরস্ত্র লোকজনের ওপর গুলি করা হয়। তাঁরা অন্তত ১৫ রাউন্ড গুলি ছোঁড়ে বলে স্থানীয়ারা দাবী করেছেন।

এদিকে অস্ত্রধারীরা গুলিছোঁড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখাগেছে, কয়েকজন ব্যক্তি লোকজনকে লক্ষ্য করে পরপর গুলি ছুঁড়ছে।

[ad_OwixA1az]

পেকুয়া থানাসুত্রে জানাগেছে, রুপালী বাজার এলাকায় গুলি করে আহত করার ঘটনায় ১৪ জনকে আসামি করে ওইদিন রাতে নুরুন্নবীর ছেলে ইসমাঈল বাদী হয়ে পেকুয়া থানায় মামলা রুজু করেন। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১০-১২ জন। ওই মামলায় সাইফুল ইসলাম ৪ নম্বর আসামি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে মালেক পাড়া সাইফুলের বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে।

[ad_ujVHoYsI]
[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত