আমির হোছাইন : কক্সবাজারের মহেশখালীতে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্যাহ্। সভায় মুক্তিযুদ্ধের ভয়াবহ গণহত্যার স্মৃতিচারণ করা হয় এবং ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের বিভীষিকা তুলে ধরা হয়। আলোচকরা বলেন, এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়, যখন নিরস্ত্র বাঙালিদের ওপর পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
[ad_ujVHoYsI]
