নিউজ ডেস্ক : বগুড়ায় ২ যুবককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় আরএমপির ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আরএমপির একটি সূত্র। এর আগে দুই যুবককে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগে রাজশাহী মহানগর (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ৫ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে বগুড়ার ধুনট থানা পুলিশ। রবিবার (২৩ মার্চ) মধ্যরাতে চাঁদার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- আরএমিপর ডিবি শাখার উপপরিদর্শক (এসআই) শাহীন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, কনস্টেবল আবুল কালাম আজাদ, কনস্টেবল মো. মাহবুর আলম এবং কনস্টেবল মো. বাশির আলী। এ সময় তাদের সঙ্গে থাকা গাড়ির ড্রাইভার মো. মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়েছে।
[ad_ujVHoYsI][ad_m4LjshC9]
অপহরণের পর মুক্তিপণ আদায়, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১৪:৩৮
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৪:৪০
[ad_nfYePqtZ]
- ১ লামায় চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, ৩ ডাকাত গ্রেপ্তার
- ২ হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
- ৩ বায়েজিদে টিনের চালে টবে গাঁজা চাষ, র্যাবের অভিযানে চাষী গ্রেপ্তার
- ৪ সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই সারোয়ার আলমগীরের: আপিল বিভাগ
- ৫ স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা

