মঙ্গলবার, জুন ২, ২০২৬

উখিয়া উপকূল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খলিল উল্লাহ উখিয়া : কক্সবাজারের উখিয়া উপকূল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মনখালীর চাকমার পাড়াস্থ বালু পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, উখিয়া উপজেলার জালিয়া পালংয়ের জুমপাড়া বালু পাহাড়ে একটি লাশ দেখতে পান স্থানীয় জনতা। পরে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধার করা লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত