বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
[ad_m4LjshC9]

জুলাই অভ্যুত্থান ও স্বৈরাচার পতন দিবসে চবি ছাত্রদলের বিজয় র‍্যালি

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘জুলাই অভ্যুত্থান ও স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে বিজয় র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

৫ আগস্ট, বুধবার আয়োজিত র‍্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। এ সময় সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে কাটাপাহাড় সড়ক অতিক্রম করে সমাজবিজ্ঞান অনুষদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

[ad_OwixA1az]

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও দায়িত্বের বিষয়ে বক্তব্য দেন। একই সঙ্গে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণের আহ্বান জানান।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত