চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৭ জুলাই, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শহীদ ওয়াসিম ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে ফাইয়াজ তাজরিয়ান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
[ad_OwixA1az]চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এছাড়া ফ্লাইওভারের লাইট বন্ধ থাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দূর থেকে দেখা যায়নি। ফলে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে।
তিনি আরও বলেন, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে স্লোগান দিয়েছিলেন।
এসএস
[ad_ujVHoYsI]
