সোমবার, জুন ২২, ২০২৬
[ad_m4LjshC9]

এনসিটি’র ক্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। 

২২ জুন, সোমবার দুপুর আড়াইটার দিকে এনসিটির ৩ নম্বর জেটিতে কটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে আগুনলাগার ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস ও বন্দরের নিজস্ব টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

[ad_OwixA1az]

আগুন লাগার পরপরই জেটিতে কন্টেইনার ওঠানামা ও স্থানান্তরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে শ্রমিক ও সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমে একটি গ্যান্ট্রি ক্রেনে আগুন লাগে। পরে আগুনের তাপ ও শিখা পাশে থাকা একটি রেফ্রিজারেটেড (ফ্রিজ) কন্টেইনারেও ছড়িয়ে পড়ে। পরে বন্দর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]

সম্পর্কিত