সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আট শ্রমিক নিহত হয়েছেন।

৩ মে, রোববার সকাল ৬টায় দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যায়। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
এসএস



