শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের ব্যক্তিগত কর্মকর্তা হলেন এম আর হোসাইন জহির

ডেস্ক রিপোর্ট

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান-এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর হোসাইন জহির।

মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের পর প্রতিক্রিয়ায় এম আর হোসাইন জহির বলেন, পদ-পদবি বড় বিষয় নয়; মাটি ও মানুষের জন্য, বিশেষ করে নিজ এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগটাই আসল। তিনি উল্লেখ করেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান সিনিয়র জেলা যুগ্ম জজের চাকরি ছেড়ে দীর্ঘ ১৭ বছর কোনো সরকারি পদ বা দায়িত্ব ছাড়াই মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং শেষ পর্যন্ত যোগ্য স্থানে সম্মানিত হয়েছেন।

তিনি আরও বলেন, এ অভিজ্ঞতা সবার জন্য অনুকরণীয় শিক্ষা। তাই পদ-পদবি নয়, বরং মন্ত্রীর নীতি-আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে কাজ করাকেই তিনি গুরুত্ব দিতে চান। এমন আদর্শ ও অধ্যবসায়ী একজন মানুষের অধীনে কাজ করার সুযোগকে তিনি সম্মানের বলে উল্লেখ করেন এবং এজন্য মন্ত্রী ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত