শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

পাহাড়তলির আলোচিত আকাশ দাশ হত্যা মামলার আসামি গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম পাহাড়তলী থানায় দায়ের করা আলোচিত আকাশ দাশ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ আভিযানিক দল।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৩ রংপুরের সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, কিশোর গ্যাং সংশ্লিষ্ট এই চাঞ্চল্যকর হত্যা মামলার পর থেকেই নাজমুল হুদা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত