৫২’র ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করেন।

২১ ফেব্রুয়ারি, শুক্রবার প্রথম প্রহরে বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালক ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও এ সময় উল্লেখ করা হয়।

এসএস



