চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. এ কে এম ফজলুল হক ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি কদম মোবারক, আজাদী গলি, রাজাপুকুর লেইন, নজির আহম্মদ সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকা পদক্ষিণ করেন।
এ সময় মো. এ কে এম ফজলুল হক বলেন, আমরা ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। স্বাধীনতা পেলেও দেশবাসী দীর্ঘদিন পরাধীনতার শিকার ছিল। এখন সময় এসেছে দেশ বদলে দেওয়ার। দেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াতের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করতে হয়েছে। এখন আবার নতুন করে ফ্যাসিবাদের সূচনা হচ্ছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি শুরু হয়েছে, চাঁদা না দেওয়ায় অনেককে জীবন দিতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জামায়াত চাঁদাবাজি ও জুলুমবাজিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ চাঁদাবাজ ও জুলুমবাজদের কোনো ছাড় দেন না।
[ad_OwixA1az]এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ৯ নম্বর আসনে এখনও অনেক উন্নয়নকাজ বাকি রয়েছে। সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে এই আসনের চেহারা বদলে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি বলেন, এই এলাকার সব মানুষের জন্য, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
আগামী ১২ তারিখের ভোটের প্রসঙ্গ টেনে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সবাই প্রমাণ করবেন যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করবেন। ভোটের দিন সকাল থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না।
গণসংযোগকালে তিনি আরও বলেন, যারা ক্ষমতায় না এসেই ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের নিজের কোনো অস্তিত্ব নেই, তবুও তারা মানুষকে স্বপ্ন দেখাচ্ছে।
[ad_ujVHoYsI]
